Exodus 39:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা খাঁটি সোনা দিয়ে পবিত্র মুকুটের পাত প্রস্তুত করলেন এবং খোদাই-করা সীলমোহরের মত তার উপরে লিখলেন, ‘মাবুদের উদ্দেশে পবিত্র’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা খাঁটি সোনা দিয়ে ফলক, সেই পবিত্র প্রতীকটি তৈরি করে, তাতে সিলমোহরে খোদাই করা লিপির মতো খোদাই করে লিখে দিলেন: সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা নির্ম্মল স্বর্ণ দ্বারা পবিত্র মুকুটের পাত প্রস্তুত করিলেন, এবং ক্ষোদিত মুদ্রার ন্যায় তাহার উপরে লিখিলেন, ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা নির্মল স্বর্ণ দ্বারা পবিত্র মুকুটের পাত প্রস্তুত করিলেন, এবং ক্ষোদিত মুদ্রার ন্যায় তাহার উপরে লিখিলেন, ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা খাঁটি সোনা দিয়ে একটা পাত তৈরী করল। এটা একটা পবিত্র মুকুট। সীলমোহর খোদাই করবার মত করে সেই পাতের উপর এই কথা খোদাই করা হল, “সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা খাঁটি সোনা দিয়ে একটা পাত তৈরী করল। এটা একটা পবিত্র তাজ। সীলমোহর খোদাই করবার মত করে সেই পাতের উপর এই কথা খোদাই করা হল, “মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁরা উৎসর্গীকরণের পুণ্য প্রতীক স্বরূপ খাঁটি সোনার একটি পাত তৈরী করে তার উপরে ‘প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত’— এই কথাগুলি খোদাই করলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা খাঁটি সোনা থেকে সোনার পাত তৈরী করল পবিত্র মুকুটের জন্য| তারা সোনার ওপর এই কথাগুলি খোদাই করল; পবিত্র প্রভুর কাছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা খাঁটি সোনা দিয়ে পবিত্র মুকুটের জন্য পাত তৈরী করলেন এবং খোদাই করা মুদ্রার মত তার উপরে লিখলেন, “সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।”