Exodus 39:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেটি পাগড়ীর উপরে রাখার জন্য তা নীল সুতা দিয়ে বাঁধলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, পরে তাঁরা পাগড়ির সাথে সেটি জুড়ে রাখার জন্য তাতে একটি নীল সুতো বেঁধে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঊর্দ্ধে উষ্ণীষের উপরে রাখিবার জন্য তাহা নীল সূত্র দিয়া বাঁধিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঊর্ধ্বে উষ্ণীষের উপরে রাখিবার জন্য তাহা নীল সূত্র দিয়া বাঁধিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুসারেই সেটা তারা নীল দড়ি দিয়ে পাগড়ির সংগে বেঁধে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেই অনুসারেই সেটা তারা নীল দড়ি দিয়ে পাগড়ির সংগে বেঁধে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং নীল সুতো দিয়ে সেটিকে পাগড়ির উপরে বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা এই সোনার পাতটিকে একটি নীল ফিতের সঙ্গে বেঁধে দিল| তারা মোশিকে দেওয়া প্রভুর আদেশ অনুসারে নীল ফিতেটিকে পাগড়ির সঙ্গে জড়িয়ে বেঁধে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা পাগড়ির উপরে নীল সূতো দিয়ে সেটি বাঁধলেন; এটি করেছিলেন যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।