Exodus 39:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর সমস্ত কাজ সমাপ্ত হল; মূসার প্রতি মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইল সমস্ত কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আবাসের, সমাগম তাঁবুর সব কাজ সম্পূর্ণ হল। ইস্রায়েলীরা সবকিছু সেভাবেই করল, যেমনটি করার আদেশ সদাপ্রভু মোশিকে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে সমাগম তাম্বুরূপ আবাসের সমস্ত কার্য্য সমাপ্ত হইল; মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্ত কর্ম্ম করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে সমাগম-তাম্বুরূপ আবাসের সমস্ত কার্য সমাপ্ত হইল; মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্ত কর্ম করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম করেই আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর সব কিছু তৈরীর কাজ শেষ হল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই ইস্রায়েলীয়েরা সব কাজ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম করেই আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর সব কিছু তৈরীর কাজ শেষ হল। মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেইমতই বনি-ইসরাইলরা সব কাজ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে সম্মিলন শিবির নির্মাণের সমস্ত কাজ সম্পন্ন হল। মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশে অনুযায়ী ইসরায়েলীরা সব কাজ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে পবিত্র তাঁবু বা সমাগম তাঁবুর কাজ শেষ হল| মোশিকে প্রভু যা যা আদেশ দিয়েছিলেন ইস্রায়েলবাসী ঠিক সেইভাবেই সবকিছু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং এই ভাবে সমাগম তাঁবুর কাজ অর্থাৎ পবিত্র জায়গার কাজ গুলি শেষ হয়েছিল; ইস্রায়েলের লোকেরা সবই করেছিল। তারা মোশির প্রতি দেওয়া সদাপ্রভুর সব আদেশ মেনে কাজ করেছিল।