Exodus 39:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা মূসার কাছে ঐ শরীয়ত-তাঁবু আনলো, তাঁবু, তার সঙ্গেকার সমস্ত জিনিস এবং ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা সেই সমাগম তাঁবুটি মোশির কাছে নিয়ে এল: সেই তাঁবু ও সেটির সব আসবাবপত্র, সেটির আঁকড়া, কাঠামো, আগল, খুঁটি ও ভিতগুলি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা মোশির নিকটে ঐ আবাস আনিল, তাম্বু, তৎসংক্রান্ত সমস্ত দ্রব্য, এবং ঘুন্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা মোশির নিকটে ঐ আবাস আনিল, তাম্বু, তৎসংক্রান্ত সমস্ত দ্রব্য, এবং ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা সেই আবাস-তাম্বুর জন্য তৈরী করা সব কিছু মোশির কাছে নিয়ে গেল। সেগুলো হল আবাস-তাম্বু ও তার সমস্ত সাজ-সরঞ্জাম, আংটা, ফ্রেম, হুড়কা, খুঁটি ও পা-দানি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা সেই আবাস-তাম্বুর জন্য তৈরী করা সব কিছু মূসার কাছে নিয়ে গেল। সেগুলো হল আবাস-তাম্বু ও তার সমস্ত সাজ-সরঞ্জাম, আংটা, ফ্রেম, হুড়কা, খুঁটি ও পা-দানি;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা ঐ শিবিরটি মোশির কাছে নিয়ে এল। শিবির এবং তার যাবতীয় সরঞ্জাম, ঘুন্টি, তক্তা, খিল, থাম ও খাপগুলি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা মোশিকে ডেকে পবিত্র তাঁবু ও তার ভেতরের সব জিনিস দেখাল| তারা মোশিকে আংটা, কাঠামো, আগল, খুঁটি এবং পায়া দেখাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা মোশির কাছে তাঁবুটি এনেছিল এবং তারা তাঁবু এবং তাঁবু সংক্রান্ত সব জিনিস, এর ঘন্টা, তক্তা, খিল, স্তম্ভ ও ভিত্তি এনেছিল