Exodus 39:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরিশোধিত ভেড়ার চামড়া দিয়ে তৈরি ছাদ, শুশুকের চামড়া দিয়ে তৈরি ছাদ ও ব্যবধানের পর্দা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাল রং করা মেষচর্মের আচ্ছাদন এবং অন্য একটি টেকসই চামড়ার আচ্ছাদন ও আচ্ছাদক-পর্দা;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রক্তীকৃত মেষ-চর্ম্মনির্ম্মিত ছাদ, তহশ-চর্ম্মনির্ম্মিত ছাদ ও ব্যবধানের তিরস্করিণী,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরিশোধিত মেষ-চর্মনির্মিত ছাদ, তহশ-চর্মনির্মিত ছাদ ও ব্যবধানের তিরস্করিণী,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাল রং করা ভেড়ার চামড়া ও শুশুকের চামড়ার ছাউনি দু’টা এবং মহাপবিত্র স্থান আড়াল করবার পর্দা;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাল রং করা ভেড়ার চামড়া ও শুশুকের চামড়ার ছাউনি দু’টা এবং মহাপবিত্র স্থান আড়াল করবার পর্দা;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেড়ার পাকানো চামড়ার তৈরী ছাদ ও উৎকৃষ্ট চামড়ার তৈরী ছাউনি, ব্যবধানসূচক পর্দা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাকে তাঁবুর লাল রঙ করা মেষের চামড়ার তৈরী আবরণ দেখাল| তারা তাকে মসৃণ চামড়ার তৈরী আবরণও দেখাল| তাকে সর্বোচ্চ পবিত্রতম স্থানের প্রবেশ দরজার পর্দাও দেখানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রক্তের মত লাল রঙের ভেড়ার চামড়ার তৈরী ছাদ, শীলের চামড়ার তৈরী ছাদ এবং গোপন করার জন্য পর্দা,