Exodus 39:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং প্রাঙ্গণের পর্দা, তার স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণ-দ্বারের পর্দা ও তার দড়ি, গোঁজ ও জমায়েত-তাঁবুর জন্য শরীয়ত-তাঁবুর কাজের সমস্ত পাত্র,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খুঁটি ও ভিত সমেত প্রাঙ্গণের পর্দাগুলি, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের পর্দা; প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা ও দড়াদড়ি; আবাসের, সেই সমাগম তাঁবুর জন্য সব আসবাবপত্র;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং প্রাঙ্গণের যবনিকা, তাহার স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণ-দ্বারের পর্দ্দা, ও তাহার রজ্জু, গোঁজ ও সমাগম-তাম্বুর জন্য আবাসের কার্য্যের সমস্ত পাত্র,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং প্রাঙ্গণের যবনিকা, তাহার স্তম্ভ ও চুঙ্গি, এবং প্রাঙ্গণ-দ্বারের পর্দা, ও তাহার রজ্জু, গোঁজ ও সমাগম-তাম্বুর জন্য আবাসের কার্যের সমস্ত পাত্র,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঠানের খুঁটি, পা-দানি ও তার পর্দা এবং উঠানে ঢুকবার দরজার পর্দা; উঠানের পর্দার গোঁজ ও দড়ি; আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর সব সাজ-সরঞ্জাম;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঠানের খুঁটি, পা-দানি ও তার পর্দা এবং উঠানে ঢুকবার দরজার পর্দা; উঠানের পর্দার গোঁজ ও দড়ি; আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর সব সাজ-সরঞ্জাম;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাঙ্গণের পর্দা এ সেগুলির খুঁটি ও খাপ। প্রাঙ্গণদ্বারের পর্দা, তার দড়ি, খোঁটা ও সম্মিলন শিবিরের কাজকর্মের জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মোশিকে প্রাঙ্গণের চারিদিকের পর্দা, তার খুঁটি এবং পায়াও দেখাল| প্রাঙ্গণের প্রবেশ দরজার পর্দা, দড়ি, তাঁবুর খুঁটি এবং পবিত্র তাঁবু বা সমাগম তাঁবুর সমস্ত কিছুই মোশিকে দেখানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা উঠানের জন্য পর্দা ও তার সঙ্গে স্তম্ভ ও ভিত্তি আনলো এবং উঠানের দরজার জন্য পর্দা ও তার দড়ি, গোঁজ ও সমাগম তাঁবুর সেবা কাজের জন্য সব পাত্র আনলো।