Exodus 39:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য সূক্ষ্ম শিল্পীত পোশাক, ইমাম হারুনের পবিত্র পোশাক ও তাঁর পুত্রদের ইমামের কাজ সম্বন্ধীয় পোশাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং হাতে বোনা যে পোশাক পরে পবিত্রস্থানে পরিচর্যা করতে হত, সেগুলি ও যাজক হারোণের জন্য পবিত্র পোশাক এবং যাজকরূপে সেবা করার সময় তাঁর ছেলেদের যে পোশাকগুলি পরতে হত, সেই পোশাকগুলিও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পবিত্র স্থানে পরিচর্য্যা করণার্থ সূক্ষ্মশিল্পিত বস্ত্র, হারোণ যাজকের পবিত্র বস্ত্র ও তাঁহার পুত্রদের যাজনকর্ম্ম সম্বন্ধীয় বস্ত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পবিত্র স্থানে পরিচর্যা করণার্থ সূক্ষ্ম শিল্পিত বস্ত্র, হারোণ যাজকের পবিত্র বস্ত্র ও তাঁহার পুত্রদের যাজন কর্ম সম্বন্ধীয় বস্ত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের জন্য পোশাক, অর্থাৎ পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তাঁর ছেলেদের পুরোহিত হিসাবে সেবা-কাজের পোশাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র তাম্বু-ঘরে এবাদত-কাজের জন্য পোশাক, অর্থাৎ ইমাম হারুনের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তাঁর ছেলেদের ইমাম হিসাবে এবাদত-কাজের পোশাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র স্থানে যজনের জন্য প্রয়োজনীয় শিল্পকর্মশোভিত পোষাক পরিচ্ছদ, পুরোহিত হারোণের পবিত্র পরিচ্ছদ ও যজনকর্মের সময় তাঁর পুত্রদের পরিধেয় পোষাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পবিত্র স্থানে সেবার জন্য যাজকদের পোশাক, হারোণ এবং তার পুত্রদের জন্য তৈরী বিশেষ পোশাক মোশিকে দেখাল| এই পোশাক হারোণের পুত্ররা যাজকের কাজ করার সময় পরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম ভাবে কাজ করা পোশাক আনলো, হারোণ যাজক ও তাঁর ছেলেদের জন্য পবিত্র পোশাক, তাদের যাজক কাজের জন্য এই পোশাক।