Exodus 39:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা ঐ সমস্ত কাজের প্রতি দৃষ্টিপাত করলেন, আর দেখ, তারা করেছে; মাবুদের হুকুম অনুসারেই করেছে; আর মূসা তাদেরকে দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সেই কাজ পরিদর্শন করলেন এবং দেখলেন যে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই তারা তা করেছে। তাই মোশি তাদের আর্শীবাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ঐ সকল কার্য্যের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞানুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ঐ সকল কার্যের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাদের সব কাজ দেখে বুঝলেন যে, সদাপ্রভুর আদেশ মতই সব কাজ করা হয়েছে। এতে মোশি ইস্রায়েলীয়দের আশীর্বাদ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাদের সব কাজ দেখে বুঝলেন যে, মাবুদের হুকুম মতই সব কাজ করা হয়েছে। এতে মূসা বনি-ইসরাইলদের দোয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাদের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করে দেখলেন যে তারা প্রভুর নির্দেশ মতই সব কিছু করেছে। তিনি তখন তাদের আশীর্বাদ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করে দেখল যে সবকিছুই হুবহু প্রভুর আদেশ মতোই হয়েছে| তাই মোশি তাদের আশীর্বাদ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ঐ সব কাজের প্রতি পরীক্ষামূলক ভাবে লক্ষ্য করলেন, আর দেখ, তারা সেগুলি করেছে। যেমন ভাবে সদাপ্রভুর আদেশ করেছিলেন সেই ভাবেই তারা করেছে। তখন মোশি তাদেরকে আশীর্বাদ করলেন।