Exodus 39:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা বন্ধ করার জন্য শিল্পকর্মে বোনা যে পটুকা তার উপরে ছিল, তা তার সাথে অখণ্ড এবং সেই কাপড়ের মত ছিল, তা সোনা দিয়ে এবং নীল, বেগুনে লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে প্রস্তুত হল; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষতার সাথে বোনা কোমরবন্ধটিও এটির মতো করে তৈরি হল—এফোদের সাথেই জুড়ে থাকা একই ভাগ হবে এবং সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো, এবং মিহি পাকান মসিনা দিয়ে, সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেরকমই হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা বন্ধ করিবার জন্য শিল্পকর্ম্মে বোনা যে পটুকা তাহার উপরে ছিল, তাহা তৎসহিত অখণ্ড, এবং সেই বস্ত্রের তুল্য ছিল, তাহা স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা প্রস্তুত হইল; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা বন্ধ করিবার জন্য শিল্পকর্মে বোনা যে পটুকা তাহার উপরে ছিল, তাহা তৎসহিত অখণ্ড, এবং সেই বস্ত্রের তুল্য ছিল, তাহা স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা প্রস্তুত হইল; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এফোদের সংগে জোড়া লাগানো কোমরের পটিটাও দেখতে এফোদের মতই হল। সেটাও সোনা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে তৈরী করা হল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এফোদের সংগে জোড়া লাগানো কোমরের পটিটাও দেখতে এফোদের মতই হল। সেটাও সোনা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে তৈরী করা হল। মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এফোদের উপরে বাঁধার জন্য কোমরবন্ধটিও এফোদের মতই একই উপাদানে তৈরী করা হল। প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই সোনা এবং নীল, বেগুনী, লাল ও সাদা মিহি রেশমী সুতো দিয়ে এটি তৈরী করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কোমরবন্ধনী বুনে এফোদের সাথে জুড়ে দিল| মোশিকে দেওয়া প্রভুর আদেশ অনুযায়ীএটাও এফোদের মতই মিহি শনের কাপড় নীল, বেগুনী ও লাল সুতো এবং সোনার জরি দিয়ে বোনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তা বন্ধ করবার জন্য শিল্প কার্যে বোনা কোমরবন্ধনী তার উপরে ছিল, এটি এফোদের সঙ্গে একত্রে তৈরী করা হয়েছে এবং সেই পোশাকের সমান ছিল, সেটি সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী করা হয়েছিল; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।