Exodus 39:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা খোদিত সীলমোহরের মত ইসরাইলের পুত্রদের নামে খোদিত সোনার জালিতে খচিত দু’টি গোমেদ মণি খোদাই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোনার তারের সূক্ষ্ম কারুকার্যে স্ফটিকমণি বসিয়ে তাঁরা তাতে ইস্রায়েলের ছেলেদের নামগুলি সিলমোহরের মতো খোদাই করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা ক্ষোদিত মুদ্রার ন্যায় ইস্রায়েলের পুত্রদের নামে ক্ষোদিত স্বর্ণময় স্থালীতে খচিত দুই গোমেদক মণি খুদিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা ক্ষোদিত মুদ্রার ন্যায় ইস্রায়েলের পুত্রদের নামে ক্ষোদিত স্বর্ণময় স্থালীতে খচিত দুই গোমেদক মণি খুদিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা সোনার জালির উপর দু’টা বৈদূর্যমণি বসাল। যেমন করে সীলমোহর খোদাই করা হয় তেমনি করে সেই পাথরের উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করে তা এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দেওয়া হল। সদাপ্রভু ইস্রায়েলীয়দের প্রতি মনোযোগ দেবেন, এটাই হল এই পাথর দু’টার উদ্দেশ্য। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা সোনার জালির উপর দু’টা বৈদূর্যমণি বসাল। যেমন করে সীলমোহর খোদাই করা হয় তেমনি করে সেই পাথরের উপর ইসরাইলের ছেলেদের নাম খোদাই করে তা এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দেওয়া হল। মাবুদ বনি-ইসরাইলদের প্রতি মনোযোগ দেবেন, এটাই হল এই পাথর দু’টার উদ্দেশ্য। মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
6 মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তাঁরা সোনার খাপে দুটি গোমেদ মণি বসিয়ে তার উপরে ইসরায়েলের পুত্রদের নাম উৎকীর্ণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারিগররা এফোদের জন্য সোনার ওপর গোমেদ বসালো| তারা ঐ পাথরগুলোর ওপর ইস্রায়েলের পুত্রদের নাম খোদাই করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা খোদাই করা মুদ্রার মত ইস্রায়েলের বারোজন ছেলের নামে নকশা করা সোনা দিয়ে বাঁধিয়ে দুটি গোমেদক মণি আঁটকিয়ে ভিতরে রাখলেন।