Exodus 39:7 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এফোদের দু’টি স্কন্ধপটির উপরে ইসরাইলের পুত্রদের স্মরণ করার মণিস্বরূপ তা বসালেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে পরে তাঁরা ইস্রায়েলের ছেলেদের জন্য স্মারক-মণিরূপে সেগুলি এফোদের কাঁধ-পটিগুলিতে বেঁধে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এফোদের দুই স্কন্ধপটির উপরে ইস্রায়েলের পুত্রদের স্মরণার্থক মণিস্বরূপে তাহা বসাইলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এফোদের দুই স্কন্ধপটির উপরে ইস্রায়েলের পুত্রদের স্মরণার্থক মণিস্বরূপে তাহা বসাইলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এফোদের দুই কাঁধের পটির উপরে ইসরায়েলের পুত্রদের স্মারক স্বরূপ সেই মণি দুটি বসিয়ে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা এই মণিগুলো এফোদের ওপর বসিয়ে দিল| এই অলংকারগুলি ইস্রায়েলের লোকদের জন্য একটি স্মারক হয়ে থাকবে| এসবই করা হয়েছিল মোশিকে দেওয়া প্রভুর আদেশ অনুসারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এফোদের দুটি ঘাড়ের ফিতের উপরে ইস্রায়েলের বারোজন ছেলেদের স্মরণ করার জন্য মণিহিসাবে সেগুলি লাগালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।