Exodus 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা জবাবে বললেন, কিন্তু দেখুন, তারা আমাকে বিশ্বাস করবে না এবং আমার আহ্বানে মনোযোগ দেবে না, কেননা তারা বলবে, মাবুদ তোমাকে দর্শন দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি উত্তর দিলেন, “তারা যদি আমার কথা বিশ্বাস না করে বা আমার কথা না শোনে ও বলে, ‘সদাপ্রভু তোমার কাছে আবির্ভূত হননি,’ তবে কী হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি উত্তর করিলেন, কিন্তু দেখুন, তাহারা আমাকে বিশ্বাস করিবে না, ও আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি উত্তরে কহিলেন, কিন্তু দেখুন, তাহারা আমাকে বিশ্বাস করিবে না, ও আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথার উত্তরে মোশি বললেন, “কিন্তু যদি ইস্রায়েলীয়েরা আমাকে অবিশ্বাস করে আর আমার কথা না শোনে? তারা তো বলতে পারে, ‘না, সদাপ্রভু তোমাকে দেখা দেন নি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথার জবাবে মূসা বললেন, “কিন্তু যদি বনি-ইসরাইলরা আমাকে অবিশ্বাস করে আর আমার কথা না শোনে? তারা তো বলতে পারে, ‘না, মাবুদ তোমাকে দেখা দেন নি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেন, ইসরায়েলীরা আমাকে বিশ্বাস করবে না, আমার কথাও শুনবে না। তারা বলবে, প্রভু পরমেশ্বর তোমাকে দর্শন দেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি ঈশ্বরকে বললেন, “কিন্তু আপনি আমাকে পাঠিয়েছেন বললেও ইস্রায়েলের লোকরা তা বিশ্বাস করতে চাইবে না| বরং তারা উল্টে বলবে, ‘প্রভু তোমাকে দর্শন দেন নি|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি উত্তরে বললেন, “কিন্তু দেখুন, তারা আমাকে বিশ্বাস করবে না ও আমার কথা মনোযোগ দিয়ে শুনবে না, কারণ তারা বলবে, ‘সদাপ্রভু তোমাকে দেখা দেন নি’।”