Exodus 4:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি এই লাঠিটি হাতে নেবে আর এই লাঠি দ্বারাই তোমাকে সেসব চিহ্ন-কাজ করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এই ছড়িটি তোমার হাতে নাও যেন তুমি এটি দিয়ে চিহ্নকাজ করতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন-কার্য্য করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি এই যষ্টি হস্তে লইবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন-কার্য করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার এই লাঠিটা তুমি হাতে করে নিয়ে যাবে আর ওটা দিয়েই ঐ সব আশ্চর্য কাজ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এই লাঠিটা তুমি হাতে করে নিয়ে যাবে আর ওটা দিয়েই ঐ সব অলৌকিক চিহ্ন-কাজ দেখাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর এই লাঠিখানা তুমি হাতে নাও, এর দ্বারাই তুমি সমস্ত অলৌকিক নির্দশন দেখাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যাও এবং সঙ্গে তোমার পথ চলার লাঠি নাও| আমি যে তোমার সঙ্গে আছি তা প্রমাণ করার জন্য লোকদের এই চিহ্ন-কার্যগুলি দেখাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি এই লাঠি হাতে ধরবে, এর মাধ্যমেই তোমাকে সে সমস্ত চিহ্ন কাজ করতে হবে।”