Exodus 4:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা তাঁর শ্বশুর শোয়াইবের কাছে ফিরে এসে বললেন, আরজ করি, মিসরে অবস্থিত আমার ভাইদের কাছে ফিরে যেতে আমাকে বিদায় দিন। আমি গিয়ে দেখতে চাই তারা এখনও জীবিত আছে কি না। শোয়াইব মূসাকে বললেন, সহিসালামতে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি তাঁর শ্বশুর যিথ্রোর কাছে ফিরে গেলেন এবং তাঁকে বললেন, “আমাকে মিশরে আমার নিজস্ব লোকজনের কাছে ফিরে গিয়ে দেখতে দিন যে তাদের মধ্যে কেউ এখনও বেঁচে আছে কি না।” যিথ্রো বললেন, “যাও, ও আমি তোমার মঙ্গলকামনা করছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি আপন শ্বশুর যিথ্রোর নিকটে ফিরিয়া আসিয়া কহিলেন, বিনয় করি, মিসরে স্থিত আমার ভ্রাতৃগণের নিকটে ফিরিয়া যাইতে, এবং তাহারা এখনও জীবিত আছে কি না, তাহা দেখিতে আমাকে বিদায় দিউন। যিথ্রো মোশিকে কহিলেন, কুশলে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি আপন শ্বশুর যিথ্রোর নিকটে ফিরিয়া আসিয়া কহিলেন, বিনয় করি, মিসরে স্থিত আমার ভ্রাতৃগণের নিকটে ফিরিয়া যাইতে, এবং তাহারা এখনও জীবিত আছে কি না, তাহা দেখিতে আমাকে বিদায় দিউন। যিথ্রো মোশিকে কহিলেন, কুশলে যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি তাঁর শ্বশুর যিথ্রোর কাছে ফিরে গিয়ে তাঁকে বললেন, “মিসর দেশে আমার আত্মীয়-স্বজনদের কাছে আমাকে ফিরে যেতে দিন। আমি গিয়ে দেখতে চাই তাঁরা এখনও বেঁচে আছেন কিনা।” যিথ্রো মোশিকে বললেন, “আচ্ছা যাও, তোমার মংগল হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা তাঁর শ্বশুর শোয়াইবের কাছে ফিরে গিয়ে তাঁকে বললেন, “মিসর দেশে আমার আত্মীয়-স্বজনদের কাছে আমাকে ফিরে যেতে দিন। আমি গিয়ে দেখতে চাই তাঁরা এখনও বেঁচে আছেন কিনা।” শোয়াইব মূসাকে বললেন, “আচ্ছা, সহিসালামতে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন তাঁর শ্বশুর যিথ্রোর কাছে ফিরে গিয়ে বললেন, আমাকে মিশরে আত্মীয়স্বজনের কাছে ফিরে যাওয়ার অনুমতি দিন। আমি গিয়ে দেখব তারা এখনও বেঁচে আছে কি না। যিথ্রো শুভেচ্ছা জানিয়ে মোশিকে বিদায় দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তখন তার শ্বশুর যিথ্রোর কাছে ফিরে গেল| মোশি তার শ্বশুরকে বলল, “অনুগ্রহ করে আমাকে মিশরে ফিরে যেতে দিন| আমি দেখতে চাই আমার লোকরা এখনও সেখানে বেঁচে আছে কিনা|” যিথ্রো তার জামাতা মোশিকে বলল, “নিশ্চয়ই! আশা করি তুমি সেখানে ভালোভাবেই পৌঁছাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি তাঁর শ্বশুর যিথ্রোর কাছে ফিরে এসে বললেন, “অনুরোধ করি, আমাকে যেতে দিন যেন আমি মিশরে থাকা আমার ভাইদের কাছে ফিরে যেতে পারি এবং তারা এখনও জীবিত আছে কি না, তা দেখতে পাই।” যিথ্রো মোশিকে বললেন, “শান্তিতে যাও।”