Exodus 4:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মাদিয়ানে মূসাকে বললেন, তুমি মিসরে ফিরে যাও; কেননা যে লোকেরা তোমার প্রাণনাশের চেষ্টা করছিলো, তারা সকলে মারা গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিদিয়নে থাকাকালীনই মোশিকে সদাপ্রভু বললেন, “মিশরে ফিরে যাও, কারণ যারা তোমাকে হত্যা করতে চেয়েছিল তারা সবাই মারা গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মিদিয়নে মোশিকে বলিলেন, তুমি মিসরে ফিরিয়া যাও; কেননা যে লোকেরা তোমার প্রাণনাশের চেষ্টায় ছিল, তাহারা সকলে মরিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু মিদিয়নে মোশিকে বলিলেন, তুমি মিসরে ফিরিয়া যাও; কেননা যে লোকেরা তোমার প্রাণনাশের চেষ্টায় ছিল, তাহারা সকলে মরিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিদিয়ন দেশে থাকতেই সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “তুমি এখন মিসরে ফিরে যাও। যে সব লোক তোমাকে মেরে ফেলতে চেয়েছিল তারা আর বেঁচে নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাদিয়ান দেশে থাকতেই মাবুদ মূসাকে বলেছিলেন, “তুমি এখন মিসরে ফিরে যাও। যে সব লোক তোমাকে হত্যা করতে চেয়েছিল তারা আর বেঁচে নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি মিদিয়ন দেশে থাকতেই প্রভু পরমেশ্বর তাঁকে বলেছিলেন, তুমি মিশরে ফিরে যাও। যারা তোমার জীবন নাশের চেষ্টা করেছিল তারা সকলেই গত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নে থাকাকালীন প্রভু মোশিকে বললেন, “মিশরে ফিরে যাওয়া এখন তোমার পক্ষে ভাল| কারণ যারা তোমায় হত্যা করতে চেয়েছিল তারা এখন কেউ বেঁচে নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু মিদিয়নে মোশিকে বললেন, “তুমি মিশরে ফিরে যাও; কারণ যে লোকেরা তোমাকে হত্যা করার চেষ্টা করছিল, তারা সবাই মারা গেছে।”