Exodus 4:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা তাঁর স্ত্রী ও পুত্রদের গাধার পিঠে চড়িয়ে মিসর দেশে ফিরে গেলেন এবং মূসা আল্লাহ্র সেই লাঠিটি নিজের হাতে করে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি তাঁর স্ত্রী ও ছেলেদের নিয়ে, তাদের গাধার পিঠে চাপিয়ে মিশরে ফেরার জন্য রওনা হলেন। আর তিনি ঈশ্বরের সেই ছড়িটি নিজের হাতে তুলে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি আপন স্ত্রী ও পুত্রদিগকে গর্দ্দভে চড়াইয়া মিসর দেশে ফিরিয়া গেলেন, এবং মোশি আপন হস্তে ঈশ্বরের সেই যষ্টি লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি আপন স্ত্রী ও পুত্রদিগকে গর্দভে চড়াইয়া মিসর দেশে ফিরিয়া গেলেন, এবং মোশি আপন হস্তে ঈশ্বরের সেই যষ্টি লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি তাঁর স্ত্রী ও ছেলেদের একটা গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিসর দেশে ফিরে চললেন। ঈশ্বরের সেই লাঠিটাও তিনি হাতে করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা তাঁর স্ত্রী ও ছেলেদের একটা গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিসর দেশে ফিরে চললেন। আল্লাহ্র সেই লাঠিটাও তিনি হাতে করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন তাঁর স্ত্রী-পুত্রদের গাধার পিঠে চড়িয়ে ঈশ্বরদত্ত সেই লাঠিখানা হাতে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি তখন তার স্ত্রী ও ছেলেমেয়েদের গাধার পিঠে চাপিয়ে মিশরে প্রত্যাবর্তন করল| সঙ্গে সে তার পথ চলার লাঠিও নিল| এটা সেই পথ চলার লাঠি যাতে রয়েছে ঈশ্বরের অলৌকিক শক্তি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি তাঁর স্ত্রী ও ছেলেদেরকে গাধায় চাপিয়ে মিশর দেশে ফিরে গেলেন এবং মোশি তাঁর হাতে ঈশ্বরের সেই লাঠি নিলেন।