Exodus 4:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পথে পান্থশালায় মাবুদ তাঁর কাছে গিয়ে তাঁকে হত্যা করতে উদ্যত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথিমধ্যে এক পান্থশালায়, সদাপ্রভু মোশির সাথে দেখা করলেন এবং তাঁকে প্রায় হত্যা করেই ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পথে পান্থশালায় সদাপ্রভু তাঁহার কাছে গিয়া তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পথে পান্থশালায় সদাপ্রভু তাঁহার কাছে গিয়া তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরে যাবার পথে একটা রাত কাটাবার জায়গায় সদাপ্রভু মোশিকে মেরে ফেলবার উদ্দেশ্য নিয়ে তাঁর মুখোমুখি হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরে যাবার পথে একটা রাত কাটাবার জায়গায় মাবুদ মূসাকে হত্যা করবার উদ্দেশ্য নিয়ে তাঁর মুখোমুখি হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথে মোশি এক পান্থশালায় রাত্রিযাপন করলেন। প্রভু পরমেশ্বর সেখানে দেখা দিয়ে তাঁকে বধ করতে উদ্যত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরে ফেরার পথে মোশি একটি পান্থশালায় রাত্রিযাপন করছিল| তখন প্রভু তাকে হত্যা করতে চেষ্টা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পথে সরাইখানায় সদাপ্রভু তাঁর কাছে গিয়ে তাঁকে হত্যা করতে চেষ্টা করলেন।