Exodus 4:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ হারুনকে বললেন, তুমি মূসার সঙ্গে সাক্ষাৎ করতে মরুভূমিতে যাও। তাতে তিনি গিয়ে আল্লাহ্র পর্বতে তাঁর দেখা পেয়ে তাঁকে চুম্বন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু হারোণকে বললেন, “মোশির সঙ্গে দেখা করার জন্য মরুপ্রান্তরে যাও।” তাই তিনি ঈশ্বরের পর্বতে মোশির সঙ্গে দেখা করলেন ও তাঁকে চুমু দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু হারোণকে বলিলেন, তুমি মোশির সহিত সাক্ষাৎ করিতে প্রান্তরে যাও। তাহাতে তিনি গিয়া ঈশ্বরের পর্ব্বতে তাঁহার দেখা পাইলেন, ও তাঁহাকে চুম্বন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু হারোণকে বলিলেন, তুমি মোশির সহিত সাক্ষাৎ করিতে প্রান্তরে যাও। তাহাতে তিনি গিয়া ঈশ্বরের পর্বতে তাঁহার দেখা পাইলেন, ও তাঁহাকে চুম্বন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে সদাপ্রভু হারোণকে বললেন, “মরু-এলাকায় গিয়ে তুমি মোশির সংগে দেখা কর।” তখন তিনি গেলেন এবং ঈশ্বরের পাহাড়ে মোশির দেখা পেয়ে তাঁকে চুম্বন করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে মাবুদ হারুনকে বললেন, “মরুভূমিতে গিয়ে তুমি মূসার সংগে দেখা কর।” তখন তিনি গেলেন এবং আল্লাহ্র পাহাড়ে মূসার দেখা পেয়ে তাঁকে চুম্বন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হারোণকে বললেন, মোশির সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রান্তরে যাও। হারোণ ঈশ্বরের পর্বতে গিয়ে মোশির দেখা পেলেন এবং তাঁকে চুম্বন করে অভ্যর্থনা জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হারোণকে বললেন, “মরুপ্রান্তরে গিয়ে মোশির সঙ্গে দেখা করো|” প্রভুর কথামতো হারোণ ঈশ্বরের পর্বতে গিয়ে মোশির সঙ্গে দেখা করে তাকে চুম্বন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি মোশির সঙ্গে দেখা করতে মরুপ্রান্তে যাও।” তাতে তিনি গিয়ে ঈশ্বরের পর্বতে তাঁর দেখা পেলেন ও তাঁকে চুম্বন করলেন।