Exodus 4:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ মূসাকে যে সমস্ত কথা বলেছিলেন হারুন তাদেরকে সমস্তই জানালেন এবং তিনি লোকদের সম্মুখে সেসব চিহ্ন-কাজ দেখালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সদাপ্রভু মোশিকে যা যা বলেছিলেন সেসবকিছু হারোণ তাঁদের বললেন। এছাড়াও তিনি লোকজনের সামনে সেই চিহ্নকাজগুলি সম্পাদন করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ মোশির প্রতি সদাপ্রভুর কথিত সমস্ত বাক্য তাহাদিগকে জ্ঞাত করিলেন, এবং তিনি লোকদের দৃষ্টিতে সেই সকল চিহ্ন-কার্য্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ মোশির প্রতি সদাপ্রভুর কথিত সমস্ত বাক্য তাহাদিগকে জ্ঞাত করিলেন, এবং তিনি লোকদের দৃষ্টিতে সেই সকল চিহ্ন-কার্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশিকে যে সব কথা বলেছিলেন তা সবই হারোণ তাঁদের জানালেন এবং লোকদের সামনে সেই আশ্চর্য কাজগুলো করে দেখালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসাকে যে সব কথা বলেছিলেন তা সবই হারুন তাঁদের জানালেন এবং লোকদের সামনে সেই অলৌকিক চিহ্নগুলো দেখালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে যা বলেছিলেন, সবই হারোণ তাদের কাছে ব্যক্ত করলেন। আর মোশি জনতার সাক্ষাতে সমস্ত অলৌকিক নির্দশন দেখালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হারোণ সেই কথাগুলো বলল যেগুলো প্রভু মোশিকে বলতে বলেছিলেন| আর মোশি লোকদের সামনে সেই সকল চিহ্ন কার্য করে দেখাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণ মোশির প্রতি সদাপ্রভুর বলা সমস্ত বাক্য তাদেরকে জানালেন এবং তিনি লোকদের চোখের সামনে সেই সব চিহ্ন কাজ করলেন।