Exodus 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“তারা যদি তোমাকে বিশ্বাস না করে এবং ঐ প্রথম চিহ্নেও মনোযোগ না দেয় তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু বললেন, “তারা যদি তোমার কথা বিশ্বাস না করে বা প্রথম চিহ্নটিতে মনোযোগ না দেয়, তবে তারা হয়তো দ্বিতীয়টি বিশ্বাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘তাহারা যদি তোমাকে বিশ্বাস না করে, এবং ঐ প্রথম চিহ্নেও মনোযোগ না করে, তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘তাহারা যদি তোমাকে বিশ্বাস না করে, এবং ঐ প্রথম চিহ্নেও মনোযোগ না করে, তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু বললেন, “যদি তারা তোমাকে অবিশ্বাস করে কিম্বা প্রথম চিহ্নটার কোন দাম না দেয় তবে হয়তো তারা দ্বিতীয়টা বিশ্বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ বললেন, “যদি তারা তোমাকে অবিশ্বাস করে কিংবা প্রথম চিহ্নটার কোন দাম না দেয় তবে হয়তো তারা দ্বিতীয়টা বিশ্বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, ইসরায়েলীরা যদি ঐশীশক্তির প্রথম নির্দশন দেখে তোমাকে বিশ্বাস না করে এবং তোমার কথা না শোনে তাহলে দ্বিতীয়টি দেখে তারা বিশ্বাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু বললেন, “যদি লোকরা লাঠিকে সাপ বানানোর কীর্তি দেখার পরও তোমাকে বিশ্বাস না করে তাহলে হাতের ব্যাপারটি দেখাবে| তখন তোমাকে তারা বিশ্বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যদি তারা তোমাকে বিশ্বাস না করে এবং যদি আমার শক্তির প্রথম চিহ্নেও মনোযোগ না করে অথবা বিশ্বাস না করে, তবে তারা দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে।