Exodus 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই দু’টি চিহ্নেও যদি বিশ্বাস না করে ও তোমার আহ্বানে সাড়া না দেয় তবে তুমি নদীর কিছু পানি নিয়ে শুকনো ভূমিতে ঢেলে দিও। তাতে তুমি নদী থেকে যে পানি তুলবে, তা শুকনো ভূমিতে রক্ত হয়ে যাবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা যদি এই দুটি চিহ্নই বিশ্বাস না করে বা তোমার কথা না শোনে, তবে তুমি নীলনদ থেকে খানিকটা জল নিয়ে তা শুকনো মাটিতে ঢেলে দিয়ো। যে জল তুমি নদী থেকে আনবে তা মাটিতে রক্ত হয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই দুই চিহ্নেও যদি বিশ্বাস না করে, ও তোমার রবে মনোযোগ না করে, তবে তুমি নদীর কিছু জল লইয়া শুষ্ক ভূমিতে ঢালিয়া দিও; তাহাতে তুমি নদী হইতে যে জল তুলিবে, তাহা শুষ্ক ভূমিতে রক্ত হইয়া যাইবে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই দুই চিহ্নেও যদি বিশ্বাস না করে ও তোমার রবে মনোযোগ না করে, তবে তুমি নদীর কিছু জল লইয়া শুষ্ক ভূমিতে ঢালিয়া দিও; তাহাতে তুমি নদী হইতে যে জল তুলিবে, তাহা শুষ্ক ভূমিতে রক্ত হইয়া যাইবে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তারা এই দু’টার কোনটাই বিশ্বাস না করে কিম্বা তোমার কথায় কান না দেয় তবে তুমি নীল নদী থেকে কিছুটা জল তুলে নিয়ে মাটির উপর ঢেলে দেবে। তাতে মাটির উপরকার সেই জলটুকু রক্ত হয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তারা এই দু’টার কোনটাই বিশ্বাস না করে কিংবা তোমার কথায় কান না দেয় তবে তুমি নীল নদ থেকে কিছুটা পানি তুলে নিয়ে মাটির উপর ঢেলে দেবে। তাতে মাটির উপরকার সেই পানিটুকু রক্ত হয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দুটি নির্দশন দেখেও যদি তাদের প্রত্যয় না হয় এবং তোমার কথা তারা না শোনে তাহলে তুমি নদীর জল খানিকটা নিয়ে মাটিতে ঢেলে দেবে। মাটিতে পড়ে নদীর সেই জল রক্তে পরিণত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি এই দুটো প্রমাণ দেখানোর পরও লোকরা তোমাকে বিশ্বাস না করে তাহলে নীলনদ থেকে সামান্য জল নেবে| সেই জল মাটিতে ঢালবে এবং জল মাটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তা রক্তে পরিণত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা যদি আমার বিশ্বাসের এই দুই চিহ্নেও বিশ্বাস না করে অথবা তোমার কথায় যদি মনোযোগ না করে, তবে তুমি নদী থেকে কিছু জল নিয়ে শুকনো মাটিতে ঢেলে দিও; তাতে তুমি নদী থেকে যে জল তুলবে, তা শুকনো মাটিতে রক্ত হয়ে যাবে।”