Exodus 40:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক করে, কোরবানগাহ্‌ পবিত্র করবে; তাতে সেই কোরবানগাহ্‌ অতি পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হোমবলির বেদিটি ও সেটির সব পাত্র অভিষিক্ত করো; বেদিটি অভিষিক্ত করো, এবং তা মহাপবিত্র হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি হোমবেদি ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক করিয়া, হোমবেদি পবিত্র করিবে; তাহাতে সেই বেদি অতি পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি হোমবেদি ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক করিয়া, হোমবেদি পবিত্র করিবে; তাহাতে সেই বেদি অতি পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব বাসন-কোসন সুদ্ধ পোড়ানো-উৎসর্গের বেদীটার উপরও অভিষেক-তেল দিয়ে বেদীটা আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে। তাতে সেটা মহাপবিত্র জিনিস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব বাসন-কোসন সুদ্ধ পোড়ানো-কোরবানগাহ্‌টার উপরও অভিষেক-তেল দিয়ে কোরবানগাহ্‌টা পাক-পবিত্র করে নেবে। তাতে সেটা মহাপবিত্র জিনিস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি হোম বেদী এবং তার সমস্ত আসবাবপত্র অভিষিক্ত করে হোম বেদীটি পবিত্র,করবে। এর ফলে সেই বেদী হবে মহাপবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলির জন্য বেদীটি অভিষেক করো এবং অভিষেকের তেল দিয়ে বেদীর সমস্ত জিনিস অভিষিক্ত করো| এতে বেদীটি খুব পবিত্র হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হোমবেদি ও সেই বিষয়ে সব পাত্রগুলি অভিষেক করবে। তুমি হোমবেদি পবিত্র করবে; আমার সেবার জন্য তা প্রস্তুত করবে এবং সেই বেদি অতি পবিত্র হবে ও আমার জন্য সংরক্ষিত হবে।