Exodus 40:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি হারুন ও তার পুত্রদেরকে জমায়েত-তাঁবুর দরজার কাছে এনে গোসল করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ ও তার ছেলেদের সমাগম তাঁবুর প্রবেশদ্বারের কাছে নিয়ে এসো এবং তাদের জল দিয়ে স্নান করাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি হারোণকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনিয়া জলে স্নান করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি হারোণকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনিয়া জলে স্নান করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর হারোণ ও তাঁর ছেলেদের মিলন-তাম্বুর দরজার সামনে এনে জল দিয়ে তাদের গা ধোয়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর হারুন ও তাঁর ছেলেদের মিলন-তাম্বুর দরজার সামনে এনে পানি দিয়ে তাদের শরীর ধোয়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পর তুমি হারোণ ও তার পুত্রদের সম্মিলন শিবিরের দ্বারে এনে তাদের স্নান করিয়ে শুচি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ ও তার পুত্রদের সমাগম তাঁবুর প্রবেশ দরজায় নিয়ে এসো| তাদের জল দিয়ে স্নান করাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর প্রবেশ দরজার কাছে আনবে এবং জলে স্নান করাবে।