Exodus 40:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুনকে সমস্ত পবিত্র পোশাক পরাবে এবং অভিষেক করে পবিত্র করবে, তাতে তারা আমার ইমামের কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হারোণকে পবিত্র পোশাকগুলি পরিয়ে দাও, তাকে অভিষিক্ত করো এবং তাকে পবিত্র করো, যেন সে যাজকরূপে আমার সেবা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণকে পবিত্র বস্ত্র সকল পরাইবে এবং অভিষেক করিয়া পবিত্র করিবে, তাহাতে তাহারা আমার যাজনকর্ম্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণকে পবিত্র বস্ত্র সকল পরাইবে এবং অভিষেক করিয়া পবিত্র করিবে, তাহাতে তাহারা আমার যাজন কর্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে হারোণকে পবিত্র পোশাকগুলো পরিয়ে অভিষেক করে আমার উদ্দেশ্যে আলাদা করবে যাতে সে পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে হারুনকে পবিত্র পোশাকগুলো পরিয়ে অভিষেক করে পাক-পবিত্র করবে যাতে সে আমার ইমাম হতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হারোণকে পবিত্র বসনগুলি পরিয়ে দেবে এবং আমার পৌরোহিত্য করার জন্য তাকে অভিষিক্ত করে পবিত্র করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর হারোণকে বিশেষ পোশাক পরাও| তাকে তেল দিয়ে অভিষেক করে পবিত্র করো| তাহলে সে যাজকরূপে আমার সেবা করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি হারোণকে পবিত্র পোশাক গুলি পরাবে, অভিষেক করবে এবং একমাত্র আমার জন্য পবিত্র করবে, তাতে সে আমার যাজক হয়ে কাজ করবে।