Exodus 40:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের পিতাকে যেমন অভিষেক করেছ, তেমনি তাদেরকেও অভিষেক করবে, তাতে তারা আমার ইমামের কাজ করবে; তাদের সেই অভিষেক পুরুষানুক্রমে চিরস্থায়ী ইমামতির জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে তাদের বাবাকে অভিষিক্ত করলে, ঠিক সেভাবে তাদেরও অভিষিক্ত করো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে। তাদের এই অভিষেক এমন এক যাজকত্বের জন্য হবে, যা তাদের বংশপরম্পরা ধরে চলতে থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের পিতাকে যেমন অভিষেক করিয়াছ, তদ্রূপ তাহাদিগকেও অভিষেক করিবে, তাহাতে তাহারা আমার যাজনকর্ম্ম করিবে; তাহাদের সেই অভিষেক পুরুষানুক্রমে চিরস্থায়ী যাজকত্বের জন্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের পিতাকে যেমন অভিষেক করিয়াছ, তদ্রূপ তাহাদিগকেও অভিষেক করিবে, তাহাতে তাহারা আমার যাজন কর্ম করিবে; তাহাদের সেই অভিষেক পুরুষানুক্রমে চিরস্থায়ী যাজকত্বের জন্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাদের বাবার মত করে তাদেরও অভিষেক করবে যাতে তারা পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে। এই অভিষেক দ্বারা যে পুরোহিত-পদের সৃষ্টি হবে তা বংশের পর বংশ ধরে চলতে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাদের পিতার মত করে তাদেরও অভিষেক করবে যাতে তারা আমার ইমাম হতে পারে। এই অভিষেক দ্বারা যে ইমাম-পদের সৃষ্টি হবে তা বংশের পর বংশ ধরে চলতে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং পিতার মত তাদেরও অভিষিক্ত করাবে। তাহলে তারা আমার পৌরোহিত্য করতে পারবে। এই অভিষেকের ফলে তারা পুরুষানুক্রমে আমার পৌরোহিত্যের কাজে নিযুক্ত হওয়ার অধিকার লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার পুত্রদের ঠিক সেভাবে অভিষেক করাও যেভাবে তাদের পিতাকে করেছ| তাহলে তারাও যাজক হিসেবে আমার সেবা করতে পারবে| যখন তুমি তাদের অভিষেক করবে তখন তারা যাজক হয়ে যাবে| এবং এই পরিবার আগামী দিনেও চিরকালের মত যাজকের কাজ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি তাদেরকেও অভিষেক করবে যেমন ভাবে তাদের পিতাকে অভিষেক করেছ; যাতে তারা যাজক হয়ে আমার সেবা কাজ করে। তাদের সেই অভিষেক বংশ পরম্পরায় তাদের চিরস্থায়ী যাজকত্ব তৈরী করবে।