Exodus 40:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা শরীয়ত-তাঁবু স্থাপন করলেন, তার চুঙ্গি দিলেন, তক্তা বসালেন, অর্গল ভিতরে দিলেন ও তার সমস্ত স্তম্ভ তুললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যখন সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত করলেন, তখন তিনি ভিতগুলি সঠিক স্থানে বসালেন, কাঠামোগুলি দাঁড় করালেন, আগলগুলি ঢুকিয়ে দিলেন এবং খুঁটিগুলি পুঁতে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি আবাস স্থাপন করিলেন, তাহার চুঙ্গি দিলেন, তক্তা বসাইলেন, অর্গল ভিতরে দিলেন ও তাহার স্তম্ভ সকল তুলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি আবাস স্থাপন করিলেন, তাহার চুঙ্গি দিলেন, তক্তা বসাইলেন, অর্গল ভিতরে দিলেন ও তাহার স্তম্ভ সকল তুলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা দাঁড় করাতে গিয়ে মোশি পা-দানিগুলো বসিয়ে ফ্রেমগুলো খাড়া করলেন। তিনি হুড়কাগুলো লাগালেন এবং খুঁটিগুলো বসালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা দাঁড় করাতে গিয়ে মূসা পা-দানিগুলো বসিয়ে ফ্রেমগুলো খাড়া করলেন। তিনি হুড়কাগুলো লাগালেন এবং খুঁটিগুলো বসালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি শিবির স্থাপন করে তার ভিত্তি ও তক্তাগুলি বসালেন এবং তার ভিতরে খিল ও শিবিরের খুঁটিগুলি লাগিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তাঁবুর ভিত্তিগুলো জায়গামত স্থাপন করল| তারপর সে ভিত্তিগুলোর ওপর কাঠামোটি বসাল এবং আগল দিয়ে খুঁটিগুলো বসাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি তাঁবুটি স্থাপন করলেন, তার তলদেশ জায়গায় রাখলেন, তক্তা বসালেন, খিল ভিতরে দিলেন ও তার থাম গুলি বসালেন।