Exodus 40:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ শরীয়ত-তাঁবুর উপরে তাঁবু বিস্তার করলেন এবং তাঁবুর উপরে ছাদ দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি সমাগম তাঁবুর উপরে তাঁবু বিছিয়ে দিলেন এবং তাঁবুর উপরে আবরণ দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ আবাসের উপরে তাম্বু বিস্তার করিলেন, এবং তাম্বুর উপরে ছাদ দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ আবাসের উপরে তাম্বু বিস্তার করিলেন, এবং তাম্বুর উপরে ছাদ দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর আদেশ মত তিনি আবাস-তাম্বুর উপরে ছাগলের লোম দিয়ে বুনানো টুকরাটি বিছিয়ে দিলেন এবং তার উপর দিলেন ছাউনি দু’টা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের হুকুম মত তিনি আবাস-তাম্বুর উপরে ছাগলের লোম দিয়ে বুনানো টুকরাটি বিছিয়ে দিলেন এবং তার উপর দিলেন ছাউনি দু’টা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পর শিবিরের উপরে ছাউনি বিছিয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি পবিত্র তাঁবুর ওপর বাইরের তাঁবু বসাল| এবং তার ওপর আচ্ছাদন দিল| সে সব কিছুই প্রভুর আদেশ মতো করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই সমাগম তাঁবুর উপরে ঢাকা দিলেন এবং তার উপরে তাঁবুর মত ঢাকা লাগিয়ে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।