Exodus 40:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সাক্ষ্য-ফলক দু’টি নিয়ে সিন্দুকের মধ্যে রাখলেন, সিন্দুকে বহনদণ্ড দিলেন এবং সিন্দুকের উপরে গুনাহ্ আবরণ রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বিধিনিয়মের ফলকগুলি নিলেন এবং সেগুলি সিন্দুকে রেখে দিলেন, সেই সিন্দুকের সাথে খুঁটিগুলি জুড়ে দিলেন ও সেটির উপরে প্রায়শ্চিত্ত-আচ্ছাদনটি রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সাক্ষ্যলিপি লইয়া সিন্দুকের মধ্যে রাখিলেন, সিন্দুকে বহন-দণ্ড দিলেন, এবং সিন্দুকের উপরে পাপাবরণ রাখিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সাক্ষ্যলিপি লইয়া সিন্দুকের মধ্যে রাখিলেন, সিন্দুকে বহন-দণ্ড দিলেন, এবং সিন্দুকের উপরে পাপাবরণ রাখিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি সাক্ষ্য-ফলক দু’টা নিয়ে সিন্দুকের ভিতরে রাখলেন এবং সিন্দুকটার গায়ে ডাণ্ডা লাগালেন আর তার উপরে রাখলেন তার ঢাকনাখানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা সাক্ষ্য-ফলক দু’টা নিয়ে সিন্দুকের ভিতরে রাখলেন এবং সিন্দুকটার গায়ে ডাণ্ডা লাগালেন আর তার উপরে রাখলেন তার ঢাকনাখানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পর যে পাষাণ ফলক দুটির উপরে দশ অনুশাসন উৎকীর্ণ করা হয়েছিল, তিনি সেই দুটি সিন্দুকের মধ্যে রাখলেন এবং সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি সিন্দুকের সঙ্গে লাগিয়ে দিলেন ও সিন্দুকের উপরে পাপ আচ্ছাদক আবরণ স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি চুক্তিপত্র নিয়ে পবিত্র সিন্দুকে রাখল| খুঁটিগুলো সিন্দুকের ওপর রেখে সেটিকে আবরণ দিয়ে ঢেকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সাক্ষ্যলিপি নিলেন এবং সিন্দুকের মধ্যে রাখলেন। তিনি সিন্দুকের উপর বহন দণ্ড রাখলেন এবং তার উপরে পাপাবরণ রাখলেন,