Exodus 40:25 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মাবুদের সম্মুখে প্রদীপ জ্বালালেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সদাপ্রভুর সামনে প্রদীপগুলি জ্বালিয়ে দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সদাপ্রভুর সম্মুখে প্রদীপ জ্বালিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সদাপ্রভুর সম্মুখে প্রদীপ জ্বালাইলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে দীপ জ্বেলে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যেমনটি আদেশ করেছিলেন সেই মতো মোশি দীপগুলি স্থাপন করল এবং সেগুলো প্রভুর সামনে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তিনি সদাপ্রভুর সামনে প্রদীপ জ্বালালেন।