Exodus 40:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি শরীয়ত-তাঁবু ও কোরবানগাহ্‌র চারদিকে প্রাঙ্গণ প্রস্তুত করলেন এবং প্রাঙ্গণের দরজার পর্দা টাঙ্গালেন। এভাবে মূসা কাজ সমাপ্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি সমাগম তাঁবুর ও বেদির চারপাশে প্রাঙ্গণ তৈরি করলেন এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারে পর্দা লাগিয়ে দিলেন। আর এইভাবে মোশি কাজটি সমাপ্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আবাসের ও বেদির চারিদিকে প্রাঙ্গণ প্রস্তুত করিলেন, এবং প্রাঙ্গণের দ্বারের পর্দ্দা টাঙ্গাইলেন। এইরূপে মোশি কার্য্য সমাপ্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আবাসের ও বেদির চারিদিকে প্রাঙ্গণ প্রস্তুত করিলেন, এবং প্রাঙ্গণের দ্বারের পর্দা টাঙ্গাইলেন। এইরূপে মোশি কার্য সমাপ্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদী ও আবাস-তাম্বুর চারপাশে তিনি পর্দা খাটিয়ে উঠানের ব্যবস্থা করলেন এবং তার দরজায় পর্দা দিলেন। এইভাবে মোশি তাঁর কাজ শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্‌ ও আবাস-তাম্বুর চারপাশে তিনি পর্দা খাটিয়ে উঠানের ব্যবস্থা করলেন এবং তার দরজায় পর্দা দিলেন। এইভাবে মূসা তাঁর কাজ শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি শিবির ও বেদীর চারিদিকে প্রাঙ্গণ রচনা করলেন এবং প্রাঙ্গণের দ্বারে পর্দা টাঙ্গিয়ে দিলেন। এইভাবে মোশি সমস্ত কাজ সম্পন্ন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি পবিত্র তাঁবুর প্রাঙ্গণের চারিদিকে পর্দা দিয়ে দিল| সে বেদীটি প্রাঙ্গণে রেখে প্রাঙ্গণের প্রবেশ দরজায় পর্দা লাগাল| এইভাবেই মোশি তার সব কাজ শেষ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি তাঁবুর এবং বেদির চারদিকে উঠান তৈরী করলেন। তিনি উঠানের প্রবেশ দরজায় পর্দা লাগালেন। এই ভাবে মোশি কাজ শেষ করলেন।