Exodus 40:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মেঘ জমায়েত-তাঁবু আচ্ছাদন করলো এবং মাবুদের মহিমা শরীয়ত-তাঁবু পরিপূর্ণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মেঘ এসে সমাগম তাঁবুটি ঢেকে দিল, এবং সমাগম তাঁবুটি সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মেঘ সমাগম-তাম্বু আচ্ছাদন করিল, এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মেঘ সমাগম-তাম্বু আচ্ছাদন করিল, এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মেঘ এসে মিলন-তাম্বুটা ঢেকে ফেলল এবং সদাপ্রভুর মহিমায় আবাস-তাম্বুটা পূর্ণ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মেঘ এসে মিলন-তাম্বুটা ঢেকে ফেলল এবং মাবুদের মহিমায় আবাস-তাম্বুটা পূর্ণ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন একখণ্ড মেঘ এসে সম্মিলন শিবিরটিকে আবৃত করল এবং প্রভু পরমেশ্বরের মহিমায় সমগ্র শিবির পরিপূর্ণ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপরই মেঘ এসে পবিত্র সমাগম তাঁবু ঢেকে ফেলল| এবং প্রভুর মহিমায় পবিত্র তাঁবু পরিপূর্ণ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সমাগম তাঁবুটি মেঘে ঢেকে গেল এবং সদাপ্রভুর মহিমায় তাঁবু পরিপূর্ণ হলো।