Exodus 40:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা জমায়েত-তাঁবুতে প্রবেশ করতে পারলেন না, কারণ মেঘ তার উপরে অবস্থান করছিল এবং মাবুদের মহিমা শরীয়ত-তাঁবু পরিপূর্ণ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সমাগম তাঁবুতে প্রবেশ করতে পারেননি কারণ তা মেঘে ছেয়ে ছিল, এবং সদাপ্রভুর মহিমা সমাগম তাঁবুটি পরিপূর্ণ করে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি সমাগম-তাম্বুতে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করিতেছিল, এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি সমাগম-তাম্বুতে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করিতেছিল, এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবাস-তাম্বুটা, অর্থাৎ মিলন-তাম্বুটা মেঘে ঢাকা এবং সদাপ্রভুর মহিমায় পূর্ণ ছিল বলে মোশি সেখানে ঢুকতে পারলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবাস-তাম্বুটা, অর্থাৎ মিলন-তাম্বুটা মেঘে ঢাকা এবং মাবুদের মহিমায় পূর্ণ ছিল বলে মূসা সেখানে ঢুকতে পারলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরটি মেঘাবৃত এবং প্রভু পরমেশ্বরের মহিমায় পূর্ণ থাকায় মোশি সম্মিলন শিবিরে প্রবেশ করতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি সমাগম তাঁবুতে ঢুকতে পারল না| কারণ তা মেঘে ঢেকে ছিল এবং প্রভুর মহিমায় ছিল পরিপূর্ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মোশি সমাগম তাঁবুর মধ্যে ঢুকতে পারলেন না, কারণ মেঘ তার উপরে ছিল এবং সদাপ্রভুর মহিমা তাঁবুটি পরিপূর্ণ করেছিল।