Exodus 40:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত-তাঁবুর উপর থেকে মেঘ নীত হলে বনি-ইসরাইল তাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের সব যাত্রায়, যখনই মেঘ সমাগম তাঁবুর উপর থেকে সরে যেত, তখনই তারা যাত্রা শুরু করত;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আবাসের উপর হইতে মেঘ নীত হইলে, ইস্রায়েল-সন্তানগণ আপনাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আবাসের উপর হইতে মেঘ নীত হইলে ইস্রায়েল-সন্তানগণ আপনাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হইত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সারা যাত্রাপথে যখনই আবাস-তাম্বুর উপর থেকে মেঘ উঠে যেত কেবল তখনই তারা বের হয়ে পড়ত;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সারা যাত্রাপথে যখনই আবাস-তাম্বুর উপর থেকে মেঘ উঠে যেত কেবল তখনই তারা বের হয়ে পড়ত;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের সমগ্র যাত্রাপথে শিবিরের উপর থেকে মেঘের আচ্ছাদন অপসৃত হলে তারা যাত্রা করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই মেঘই ইস্রায়েলের লোকদের দেখিয়ে দিয়েছিল যে কখন যাত্রা শুরু করতে হবে| যখন পবিত্র তাঁবুর ওপর থেকে মেঘ সরে যাবে তখনই ইস্রায়েলের লোকরা যাত্রা শুরু করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তাঁবুর উপর থেকে মেঘ সরিয়ে নেওয়া হত, তখন ইস্রায়েলের লোকেরা তাদের নিজেদের যাত্রায় এগিয়ে যেত।