Exodus 40:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সমস্ত ইসরাইল-কুলের দৃষ্টি সীমায় তাদের সমস্ত যাত্রায় দিনের বেলা মাবুদের মেঘ এবং রাতের বেলা আগুন শরীয়ত-তাঁবুর উপরে অবস্থান করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলীদের সব যাত্রায় তাদের সকলের দৃষ্টিগোচরে দিনের বেলায় সদাপ্রভুর মেঘ সমাগম তাঁবুর উপরে থাকত, এবং রাতের বেলায় সেই মেঘে আগুন থাকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সমস্ত ইস্রায়েল-কুলের দৃষ্টিগোচরে তাহাদের সমস্ত যাত্রাতে দিবাতে সদাপ্রভুর মেঘ এবং রাত্রিতে অগ্নি আবাসের উপরে অবস্থিতি করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সমস্ত ইস্রায়েল-কুলের দৃষ্টি-গোচরে তাহাদের সমস্ত যাত্রায় দিবাতে সদাপ্রভুর মেঘ এবং রাত্রিতে অগ্নি আবাসের উপরে অবস্থিতি করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সমস্ত যাত্রাপথে দিনের বেলায় তাদের চোখের সামনে আবাস-তাম্বুর উপরে থাকত সদাপ্রভুর এই মেঘ আর রাতের বেলায় সেই মেঘের মধ্যে থাকত আগুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সমস্ত যাত্রাপথে দিনের বেলায় তাদের চোখের সামনে আবাস-তাম্বুর উপরে থাকত মাবুদের এই মেঘ আর রাতের বেলায় সেই মেঘের মধ্যে থাকত আগুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের সমগ্র যাত্রাপথে তাদের সকলের দৃষ্টিগোচরে শিবিরের উপরে দিনে প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক মেঘপুঞ্জ বিরাজ করত এবং রাত্রে তার মধ্যে দেখা যেত অগ্নিশিখা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভুর মেঘ দিনের বেলায় ছিল সমাগম তাঁবুর ওপরে এবং রাতে আগুন ছিল মেঘের ভেতরে| তাই ইস্রায়েলের সমগ্র পরিবার তাদের পুরো যাত্রাপথে মেঘটি দেখতে পাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সব ইস্রায়েলের লোকদের সাধারণ দৃষ্টিতে তাদের সব যাত্রার দিনের দিনের সদাপ্রভুর মেঘ এবং রাতে আগুন তাঁবুর উপরে ছিল।