Exodus 40:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে টেবিল ভিতরে এনে তার উপরে সাজাবার জিনিস সাজিয়ে রাখবে এবং প্রদীপ-আসন ভিতরে এনে তার সমস্ত প্রদীপ জ্বালিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
টেবিলটি এনে সেটির উপরে সব জিনিসপত্র সাজিয়ে রাখো। পরে দীপাধারটি এনে সেটির প্রদীপগুলি জ্বালিয়ে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মেজ ভিতরে আনিয়া তাহার উপরে সাজাইবার দ্রব্য সাজাইয়া রাখিবে, এবং দীপবৃক্ষ ভিতরে আনিয়া তাহার প্রদীপ সকল জ্বালিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মেজ ভিতরে আনিয়া তাহার উপরে সাজাইবার দ্রব্য সাজাইয়া রাখিবে, এবং দীপবৃক্ষ ভিতরে আনিয়া তাহার প্রদীপ সকল জ্বালিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
টেবিলটাও ভিতরে এনে তার উপর যা রাখবার তা সাজিয়ে রাখবে। পরে বাতিদানটা এনে প্রদীপগুলো জ্বালিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টেবিলটাও ভিতরে এনে তার উপর যা রাখবার তা সাজিয়ে রাখবে। পরে বাতিদানটা এনে বাতিগুলো জ্বালিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি বেদীটি ভিতরে এনে যথাস্থানে স্থাপন করবে এবং দীপাধারটিও ভিতরে এনে প্রদীপগুলি জ্বেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
টেবিলটি নিয়ে এসো এবং ওপরে যে সব জিনিস থাকার কথা সেগুলি রাখো| তারপর দীপদানটি তাঁবুতে নিয়ে এসে দীপগুলি ঠিক জায়গা মতো রাখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি টেবিল ভিতরে আনবে এবং তার উপরে সাজাবার জিনিসগুলি সাজিয়ে রাখবে। তখন তুমি দীপদানি ভিতরে এনে তার উপর প্রদীপ গুলি জ্বেলে দেবে।