Exodus 40:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোনার ধূপগাহ্‌ সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখবে এবং শরীয়ত-তাঁবুর দরজার পর্দা টাঙ্গাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধিনিয়মের সিন্দুকটির সামনে সোনার ধূপবেদিটি এনে রাখো এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে পর্দা টাঙিয়ে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বর্ণময় ধূপবেদি সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখিবে, এবং আবাস-দ্বারের পর্দ্দা টাঙ্গাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বর্ণময় ধূপবেদি সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে রাখিবে, এবং আবাস দ্বারের পর্দা টাঙ্গাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাক্ষ্য-সিন্দুকের সামনে সোনার ধূপ-বেদীটা রাখবে এবং আবাস-তাম্বুর দরজায় পর্দা টাংগাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাক্ষ্য-সিন্দুকের সামনে সোনার ধূপগাহ্‌টা রাখবে এবং আবাস-তাম্বুর দরজায় পর্দা টাংগাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধূপ উৎসর্গের সোনার বেদীটি তুমি চুক্তিসিন্দুকের সামনে স্থাপন করবে এবং শিবিরদ্বারে পর্দা টাঙ্গিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তাঁবুতে নৈবেদ্য দেওয়ার জন্য সোনার বেদীটি নিয়ে এসো| সাক্ষ্য সিন্দুকটির সামনে বেদীটি রাখো| পবিত্র তাঁবুর প্রবেশ দরজায় পর্দা টাঙিযে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সোনার ধূপবেদিটি সাক্ষ্য সিন্দুকের সামনে রাখবে এবং তাঁবুর দরজায় পর্দা টাঙ্গিয়ে দেবে।