Exodus 40:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্র মধ্যে ধোবার পাত্র রেখে তার মধ্যে পানি দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবু ও বেদির মাঝখানে গামলাটি এনে রাখো এবং তাতে জল ভরে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমাগম-তাম্বু ও বেদির মধ্যে প্রক্ষালন পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমাগম-তাম্বু ও বেদির মধ্যে প্রক্ষালন-পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বেদী এবং মিলন-তাম্বুর মাঝামাঝি জায়গায় গামলাটা রেখে তাতে জল রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কোরবানগাহ্ এবং মিলন-তাম্বুর মাঝামাঝি জায়গায় গামলাটা রেখে তাতে পানি রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সম্মিলন শিবির ও হোম বেদীর মাঝখানে প্রক্ষালনপাত্রটি স্থাপন করে সেটি জলে পূর্ণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হাতমুখ ধোওযার জন্য পাত্রটিতে জল রেখে সেটি সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে রাখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি সমাগম তাঁবু ও বেদির মাঝখানে বড় গামলা পাত্রটি রাখবে এবং তার মধ্যে জল দেবে।