Exodus 40:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অভিষেকের তেল নিয়ে শরীয়ত-তাঁবু ও তার মধ্যবর্তী সমস্ত বস্তু অভিষেক করে তা ও তার সঙ্গেকার সমস্ত জিনিস পবিত্র করবে; তাতে তা পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অভিষেক-তেল নাও এবং সমাগম তাঁবু ও সেখানকার সবকিছু অভিষিক্ত করো; সেটি ও সেখানকার সব আসবাবপত্র পবিত্র করো, এবং তা পবিত্র হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যবর্ত্তী সমস্ত বস্তু অভিষেক করিয়া তাহা ও তৎসংক্রান্ত সকল দ্রব্য পবিত্র করিবে; তাহাতে তাহা পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যবর্তী সমস্ত বস্তু অভিষেক করিয়া তাহা ও তৎসংক্রান্ত সকল দ্রব্য পবিত্র করিবে; তাহাতে তাহা পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পরে অভিষেক-তেল নেবে এবং আবাস-তাম্বু ও তার মধ্যেকার সব কিছুর উপরে সেই তেল দিয়ে তা আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে। তাতে সেগুলো পবিত্র জিনিস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পরে অভিষেক-তেল নেবে এবং আবাস-তাম্বু ও তার মধ্যেকার সব কিছুর উপরে সেই তেল দিয়ে তা পবিত্র করে নেবে। তাতে সেগুলো পবিত্র জিনিস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি অভিষেকের তেল নিয়ে শিবির এবং তার ভিতরের যাবতীয় বস্তু অভিষিক্ত করে পবিত্র করবে। এর ফলে শিবিরের সব কিছুই হবে পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অভিষেক তেল ব্যবহার করে পবিত্র তাঁবু ও তার ভেতরের সবকিছুর অভিষেক করো| তুমি যখন ঐসব জিনিসের ওপর তেল ছেটাবে তখন সবকিছু পবিত্র হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি পরে অভিষেকের তেল নিয়ে তাঁবু এবং তার মধ্যে সব জিনিসগুলি অভিষেক করবে। তুমি অবশ্যই এটি পবিত্র করবে এবং সাজাবে; তখন এটি পবিত্র হবে এবং আমার জন্য সংরক্ষিত হবে।