Exodus 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা ও হারুন গিয়ে ফেরাউনকে বললেন, মাবুদ ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, মরুভূমিতে আমার উদ্দেশে উৎসব করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, একথাই বলেন: ‘আমার লোকজনকে যেতে দাও, যেন তারা মরুপ্রান্তরে গিয়ে আমার উদ্দেশে এক উৎসব পালন করতে পারে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ও হারোণ গিয়া ফরৌণকে কহিলেন, সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, প্রান্তরে আমার উদ্দেশে উৎসব করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ও হারোণ গিয়া ফরৌণকে কহিলেন, সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, প্রান্তরে আমার উদ্দেশে উৎসব করিবার জন্য আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি ও হারোণ গিয়ে ফরৌণকে বললেন, “সদাপ্রভু্‌, যিনি ইস্রায়েলীয়দের ঈশ্বর, তিনি বলছেন, ‘আমার লোকেরা যাতে মরু-এলাকায় গিয়ে আমার উদ্দেশে একটা উৎসবের অনুষ্ঠান করতে পারে সেইজন্য তাদের যেতে দাও।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা ও হারুন গিয়ে ফেরাউনকে বললেন, “আল্লাহ্‌, যিনি বনি-ইসরাইলদের মাবুদ, তিনি বলছেন, ‘আমার বান্দারা যাতে মরুভূমিতে গিয়ে আমার প্রতি একটা ঈদ পালন করতে পারে সেইজন্য তাদের যেতে দাও।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে মোশি ও হারোণ ফারাও-এর কাছে গিয়ে বললেন, ইসরায়েলীদের ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন, তুমি আমার প্রজাদের ছেড়ে দাও, তারা প্রান্তরে গিয়ে আমার উদ্দেশে উৎসব অনুষ্ঠান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের সঙ্গে কথা বলার পর মোশি এবং হারোণ ফরৌণের কাছে গিয়ে বলল, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘আমার সম্মানার্থে উৎসব করার জন্য আমার লোকদের মরুপ্রান্তরে যাওয়ার ছাড়পত্র দাও|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ও হারোণ গিয়ে ফরৌণকে বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘মরুপ্রান্তে আমার উদ্দেশ্যে উৎসব করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও’।”