Exodus 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকদের কার্যশাসক ও নেতৃবর্গরা বাইরে গিয়ে তাদেরকে বললো, ফেরাউন এই কথা বলেন, আমি তোমাদেরকে খড় দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ক্রীতদাস পরিচালকেরা ও তত্ত্বাবধায়কেরা বাইরে গিয়ে লোকজনকে বলল, “ফরৌণ একথাই বলেছেন: ‘আমি আর তোমাদের খড় দেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকদের কার্য্যশাসকেরা ও অধ্যক্ষেরা বাহিরে গিয়া তাহাদিগকে কহিল, ফরৌণ এই কথা কহেন, আমি তোমাদিগকে পলাল দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকদের কার্যশাসকেরা ও অধ্যক্ষেরা বাহিরে গিয়া তাহাদিগকে কহিল, ফরৌণ এই কথা কহেন, আমি তোমাদিগকে খড় দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দাসদের উপর নিযুক্ত-করা অত্যাচারী সর্দারেরা ও ইস্রায়েলীয় পরিচালকেরা বাইরে গিয়ে লোকদের বলল, “ফরৌণ বলছেন যে, তিনি আর তোমাদের খড়ের যোগান দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গোলামদের উপর নিযুক্ত-করা জুলুমবাজ সর্দারেরা ও ইসরাইলীয় পরিচালকেরা বাইরে গিয়ে লোকদের বলল, “ফেরাউন বলছেন যে, তিনি আর তোমাদের খড়ের যোগান দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্মপরিদর্শক ও মজুর-সর্দারেরা গিয়ে ইসরায়েলীদের বলল, ফারাও-এর হুকুম, এখন থেকে তোমাদের আর খড় দেওয়া হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মিশরের ক্রীতদাস প্রভু এবং ইস্রায়েলীয় তত্ত্বাবধায়করা ইস্রায়েলের লোকদের কাছে গিয়ে বলল, “ফরৌণ সিদ্ধান্ত নিয়েছেন যে ইঁট তৈরির জন্য তোমাদের আর খড় সরবরাহ করা হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকদের শাসকেরা ও শাসনকর্তারা বাইরে গিয়ে তাদেরকে বলল, “ফরৌণ এই কথা বলেন, আমি তোমাদেরকে খড় দেব না।