Exodus 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অপরদিকে কার্যশাসকেরা তাড়া দিয়ে বললো, খড় পেলে যেমন করতে, তেমনি এখনও তোমাদের কাজ, নিরূপিত দৈনিক কাজ, প্রতিদিন সমপূর্ণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রীতদাস পরিচালকেরা এই বলে তাদের চাপ দিয়ে যাচ্ছিল, “তোমরা প্রতিদিনের নিরূপিত কাজকর্ম শেষ করো, ঠিক যেভাবে আগে তোমাদের কাছে খড় থাকার সময় তোমরা তা করতে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কার্য্যশাসকেরা ত্বরা করাইয়া কহিল, পলাল পাইলে যেমন করিতে, তদ্রূপ এখনও তোমাদের কার্য্য, নিরূপিত দৈবসিক কর্ম্ম, প্রতিদিন সম্পূর্ণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কার্যশাসকেরা তাড়া দিয়া কহিল, খড় পাইলে যেমন করিতে, তদ্রূপ এখনও তোমাদের কার্য, নিরূপিত দৈনিক কর্ম, প্রতিদিন সম্পূর্ণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সর্দারেরা তাদের তাড়া দিয়ে বলতে লাগল, “আগে খড় যোগান দেবার সময় তোমরা রোজ যতগুলো ইট তৈরী করতে এখনও তোমাদের ঠিক ততগুলোই তৈরী করে দিতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সর্দারেরা তাদের তাড়া দিয়ে বলতে লাগল, “আগে খড় যোগান দেবার সময় তোমরা রোজ যতগুলো ইট তৈরী করতে এখনও তোমাদের ঠিক ততগুলোই তৈরী করে দিতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগে যখন তাদের খড় সরবরাহ করা হত তখন দৈনিক যে পরিমাণ কাজ বরাদ্দ ছিল সেই পরিমাণ কাজ আদায় করার জন্য কর্মপরিদর্শকেরা তাদের উপর চাপ দিতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রীতদাস প্রভুরা ইস্রায়েলীয়দের আরো কঠিন কাজ করালো এবং তাদের একদিনে সমান সংখ্যক ইঁট তৈরি করতে বাধ্য করল যা তারা খড় থাকাকালীন করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শাসকেরা তাড়া দিয়ে বলল, “খড় পেলে যেমন করতে, সেই রকম এখনও তোমাদের প্রতিদিনের র নির্ধারিত কাজ শেষ কর।”