Exodus 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বনি-ইসরাইলদের নেতৃবর্গ এসে ফেরাউনের কাছে কান্নাকাটি করে বললো, আপনার গোলামদের সঙ্গে আপনি এমন ব্যবহার কেন করছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলী তত্ত্বাবধায়কেরা গিয়ে ফরৌণের কাছে নালিশ জানাল: “কেন আপনি আপনার এই দাসেদের সঙ্গে এরকম আচরণ করছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েল-সন্তানদের অধ্যক্ষেরা আসিয়া ফরৌণের নিকটে ক্রন্দন করিয়া কহিল, আপনার দাসদের সহিত আপনি এমন ব্যবহার কেন করিতেছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েল-সন্তানদের অধ্যক্ষেরা আসিয়া ফরৌণের নিকটে ক্রন্দন করিয়া কহিল, আপনার দাসদের সহিত আপনি এমন ব্যবহার কেন করিতেছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে ইস্রায়েলীয় পরিচালকেরা ফরৌণের কাছে গিয়ে কান্নাকাটি করে বলল, “আপনার দাসদের সংগে আপনি এ কি রকম ব্যবহার করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে ইসরাইলীয় পরিচালকেরা ফেরাউনের কাছে গিয়ে কান্নাকাটি করে বলল, “আপনার গোলামদের সংগে আপনি এ কি রকম ব্যবহার করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী মজুর-সর্দারেরা ফারাও-এর কাছে গিয়ে নালিশ করল, মহারাজ, অধীনদের প্রতি এ রকম ব্যবহার করছেন কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইস্রায়েলীয় তত্ত্বাবধায়করা ফরৌণের কাছে নালিশ জানাতে গেল| তারা ফরৌণকে বলল, “আমরা তো আপনার অনুগত ভৃত্য়, তাহলে আমাদের সঙ্গে কেন এরকম ব্যবহার করছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েলীয়দের শাসনকর্তারা এসে ফরৌণের কাছে কেঁদে বলল, “আপনার দাসদের সঙ্গে আপনি এমন ব্যবহার কেন করছেন?