Exodus 5:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা আপনার গোলামদেরকে খড় দেয় না, তবুও আমাদের বলে, ইট তৈরি কর; আর দেখুন, আপনার এই গোলামদের মারধর করা হচ্ছে কিন্তু আপনার লোকদেরই দোষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার দাসেদের কোনও খড় দেওয়া হয়নি, অথচ আমাদের বলা হয়েছে, ‘ইট তৈরি করো!’ আপনার দাসেদের মারধর করা হয়েছে, কিন্তু আপনার নিজের প্রজারাই দোষ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা আপনার দাসদিগকে পলাল দেয় না, তথাপি আমাদিগকে বলে, ইষ্টক নির্ম্মাণ কর; আর দেখুন, আপনার এই দাসেরা প্রহারিত হয়, কিন্তু আপনারই লোকদের দোষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা আপনার দাসদিগকে খড় দেয় না, তথাপি আমাদিগকে বলে, ইষ্টক নির্মাণ কর; আর দেখুন, আপনার এই দাসেরা প্রহারিত হয়, কিন্তু আপনারই লোকদের দোষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন খড়কুটা আমাদের দেওয়া হয় না, অথচ সর্দারেরা আমাদের ইট তৈরী করতে বলেন। আর দেখুন, আপনার দাসদের মারধর করা হচ্ছে, কিন্তু দোষটা আপনার নিজের লোকদেরই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন খড়কুটা আমাদের দেওয়া হয় না, অথচ সর্দারেরা আমাদের ইট তৈরী করতে বলেন। আর দেখুন, আপনার গোলামদের মারধর করা হচ্ছে, কিন্তু দোষটা আপনার নিজের লোকদেরই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজকাল আমাদের খড় দেওয়া হয় না অথচ ইঁট তৈরী করতে বলা হচ্ছে, আবার চাবুক মারা হচ্ছে, কিন্তু এর জন্য আপনার লোকেরাই দায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমাদের খড় সরবরাহ বন্ধ করেছেন| আবার বলছেন আগের মতোই ইঁটের উৎপাদন চালু রাখতে হবে| ইঁট তৈরির পরিমাণ কম হলেই আমাদের মনিবরা আমাদের মারধোর করছে| আপনার লোকরা এটা তো অন্যায় করছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা আপনার দাসদেরকে খড় দেয় না, তবুও আমাদেরকে বলে ইট তৈরী কর; আর দেখুন আপনার এই দাসেরা অত্যাচারিত হয়, কিন্তু আপনারই লোকদেরই দোষ।”