Exodus 5:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউন বললেন, কে এই মাবুদ যে, আমি তার কথা শুনে ইসরাইলকে ছেড়ে দেব? আমি মাবুদকে জানি না, ইসরাইলকেও ছেড়ে দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ বললেন, “সদাপ্রভু কে, যে আমাকে তার বাধ্য হতে হবে ও ইস্রায়েলকে যেতে দিতে হবে? আমি সদাপ্রভুকে চিনি না আর আমি ইস্রায়েলকেও যেতে দেব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরৌণ কহিলেন, সদাপ্রভু কে, যে আমি তাহার কথা শুনিয়া ইস্রায়েলকে ছাড়িয়া দিব? আমি সদাপ্রভুকে জানি না, ইস্রায়েলকেও ছাড়িয়া দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণ কহিলেন, সদাপ্রভু কে, যে আমি তাহার কথা শুনিয়া ইস্রায়েলকে ছাড়িয়া দিব? আমি সদাপ্রভুকে জানি না, ইস্রায়েলকেও ছাড়িয়া দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ফরৌণ বললেন, “কে আবার এই সদাপ্রভু, যে আমি তার আদেশ মেনে ইস্রায়েলীয়দের যেতে দেব? এই সদাপ্রভুকেও আমি চিনি না আর ইস্রায়েলীয়দেরও আমি যেতে দেব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ফেরাউন বললেন, “কে আবার এই মাবুদ, যে আমি তার হুকুম মেনে বনি-ইসরাইলদের যেতে দেব? এই মাবুদকেও আমি চিনি না আর ইসরাইলীয়দেরও আমি যেতে দেব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও বললেন, কে এই প্রভু পরমেশ্বর? তার আদেশে কেন আমি ইসরায়েলীদের ছেড়ে দেব? আমি তাকে চিনি না। ইসরায়েলীদের আমি ছাড়ব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ফরৌণ বলল, “কে প্রভু? আমি কেন তাকে মানব? কেন ইস্রায়েলকে ছেড়ে দেব? এমনকি এই প্রভু কে আমি তাই জানি না| সুতরাং আমি এভাবে ইস্রায়েলের লোকদের ছেড়ে দিতে পারি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ বললেন, “সদাপ্রভু কে, যে আমি তার কথা শুনে ইস্রায়েলকে ছেড়ে দেব? আমি সদাপ্রভু কে জানি না, ইস্রায়েলকেও ছাড়বো না।”