Exodus 5:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফেরাউনের কাছ থেকে বের হয়ে আসার সময়ে তারা মূসা ও হারুনের সাক্ষাৎ পেল, তাঁরা পথে দাঁড়িয়ে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন ফরৌণের কাছ থেকে ফিরে এল, তখন তারা দেখল যে মোশি ও হারোণ তাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরৌণের নিকট হইতে বাহির হইয়া আসিবার সময়ে তাহারা মোশির ও হারোণের সাক্ষাৎ পাইল, তাঁহারা পথে দাঁড়াইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরৌণের নিকট হইতে বাহির হইয়া আসিবার সময়ে তাহারা মোশির ও হারোণের সাক্ষাৎ পাইল, তাঁহারা পথে দাঁড়াইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ফরৌণের সামনে থেকে বের হয়ে এসে মোশি ও হারোণের দেখা পেল। তাঁরা তাদের জন্যই অপেক্ষা করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ফেরাউনের সামনে থেকে বের হয়ে এসে মূসা ও হারুনের দেখা পেল। তাঁরা তাদের জন্যই অপেক্ষা করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর দরবার থেকে বেরিয়ে এসে তারা দেখতে পেল মোশি ও হারোণ তাদের জন্য অপেক্ষা করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণের সঙ্গে দেখা করে ফেরার পথে মোশি এবং হারোণের সঙ্গে তাদের দেখা হল| মোশি ও হারোণ অবশ্য তাদের সঙ্গে দেখা করার জন্যই অপেক্ষা করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ফরৌণের কাছ থেকে বের হয়ে আসার দিনের তারা মোশির ও হারোণের দেখা পেল, তাঁরা পথে দাঁড়িয়ে ছিলেন।