Exodus 5:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁদেরকে বললো, মাবুদ তোমাদের প্রতি দৃষ্টিপাত করে বিচার করুন, কেননা তোমরা ফেরাউনের দৃষ্টিতে ও তাঁর কর্মকর্তাদের দৃষ্টিতে আমাদেরকে ঘৃণার পাত্র করে আমাদের প্রাণনাশ করার জন্য তাদের হাতে তলোয়ার তুলে দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তারা বলল, “সদাপ্রভুই আপনাদের দিকে তাকিয়ে আপনাদের বিচার করুন! আপনারা ফরৌণের ও তাঁর কর্মকর্তাদের কাছে আমাদের আপত্তিকর করে তুলেছেন এবং আমাদের হত্যা করার জন্য তাদের হাতে এক তরোয়াল তুলে দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহাদিগকে কহিল, সদাপ্রভু তোমাদের প্রতি দৃষ্টি করিয়া বিচার করুন, কেননা তোমরা ফরৌণের দৃষ্টিতে ও তাঁহার দাসগণের দৃষ্টিতে আমাদিগকে দুর্গন্ধস্বরূপ করিয়া আমাদের প্রাণনাশার্থে তাহাদের হস্তে খড়গ দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহাদিগকে কহিল, সদাপ্রভু তোমাদের প্রতি দৃষ্টিপাত করিয়া বিচার করুন, কেননা তোমরা ফরৌণের দৃষ্টিতে ও তাঁহার দাসগণের দৃষ্টিতে আমাদিগকে দুর্গন্ধস্বরূপ করিয়া আমাদের প্রাণনাশার্থে তাহাদের হস্তে খড়্গ দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিচালকেরা তাঁদের বলল, “সদাপ্রভু যেন আপনাদের শাস্তি দেন, কারণ ফরৌণ ও তাঁর কর্মচারীদের কাছে আপনারা আমাদের একটা দুর্গন্ধের মত করে তুলেছেন, আর তাতে আমাদের মেরে ফেলবার তলোয়ার তাদের হাতে তুলে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিচালকেরা তাঁদের বলল, “মাবুদ যেন আপনাদের শাস্তি দেন, কারণ ফেরাউন ও তাঁর কর্মচারীদের কাছে আপনারা আমাদের একটা দুর্গন্ধের মত করে তুলেছেন, আর তাতে আমাদের হত্যা করবার তলোয়ার তাদের হাতে তুলে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁদের বলল, প্রভু পরমেশ্বরই তোমাদের বিচার করুন, কারণ তোমাদের জন্যই আজ আমরা ফারাও আর তাঁর কর্মচারীদের কোপে পড়েছি, আমাদের মেরে ফেলার জন্য তোমরাই তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইস্রায়েলীয় তত্ত্বাবধায়করা মোশি ও হারোণকে বলল, “আমাদের যাওয়ার ছাড়পত্র চাওয়ার ব্যাপারে ফরৌণের সঙ্গে কথা বলে তোমরা একটা মারাত্মক ভুল করেছো| প্রভু যেন তোমাদের শাস্তি দেন| কারণ তোমাদের জন্যই ফরৌণ ও তার শাসকরা আমাদের এখন ঘৃণা করে| তোমরাই তাদের হাতে আমাদের হত্যা করার অজুহাত তুলে দিয়েছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁদেরকে বলল, “সদাপ্রভু তোমাদের প্রতি দৃষ্টিপাত করুন এবং তোমাদের বিচার করুন, কারণ তোমরা ফরৌণের চোখে ও তাঁর দাসেদের চোখে আমাদেরকে জঘন্য খারাপ করে তুলে আমাদের হত্যা করার জন্য তাদের হাতে তরোয়াল দিয়েছ।”