Exodus 5:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা মাবুদের কাছে ফিরে গিয়ে তাঁকে বললেন, হে মাবুদ, তুমি এই লোকদের প্রতি কেন অমঙ্গল করলে? আমাকে কেন পাঠালে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সদাপ্রভুর কাছে ফিরে গিয়ে বললেন, “কেন, হে প্রভু, কেন তুমি এই লোকদের অসুবিধায় ফেললে? এজন্যই কি তুমি আমাকে পাঠিয়েছিলে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরিয়া গিয়া তাঁহাকে কহিলেন, হে প্রভু, তুমি এই লোকদিগের অমঙ্গল কেন করিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরিয়া গিয়া তাঁহাকে কহিলেন, হে প্রভু, তুমি এই লোকদের প্রতি অমঙ্গল কেন করিলে? আমাকে কেন পাঠাইলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি ফিরে গিয়ে সদাপ্রভু্কে বললেন, “হে প্রভু, এই জাতিকে কেন তুমি কষ্টে ফেলেছ? কেনই বা তুমি আমাকে পাঠিয়েছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা ফিরে গিয়ে মাবুদকে বললেন, “হে দীন-দুনিয়ার মালিক, এই জাতিকে কেন তুমি কষ্টে ফেলেছ? কেনই বা তুমি আমাকে পাঠিয়েছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ফিরে গিয়ে প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, হে প্রভু পরমেশ্বর, কেন তুমি ইসরায়েলীদের এই দুর্দশার মধ্যে ফেললে? কেনই বা তুমি আমাকে এখানে পাঠালে? আমি ফারাও-এর কাছে গিয়ে তোমার নাম করে কথা বলার পর থেকে সে এদের অনিষ্ট করেই চলেছে, কিন্তু তুমি তোমার প্রজাদের উদ্ধারের জন্য কিছুই করলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি প্রভুর কাছে ফিরে গেল এবং বলল, “প্রভু কেন আপনি লোকদের এমন অমঙ্গল করলেন? কেন আপনি আমায় এখানে পাঠিয়েছিলেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরে গিয়ে তাঁকে বললেন, “হে প্রভু, তুমি এই লোকদের অমঙ্গল কেন করলে? আমাকে কেন পাঠালে?