Exodus 5:23 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন থেকে আমি তোমার নামে কথা বলতে ফেরাউনের কাছে উপস্থিত হয়েছি, তখন থেকে তিনি এই লোকদের অমঙ্গল করছেন, আর তুমি তোমার লোকদের উদ্ধার করার জন্য কিছুই কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন থেকে আমি তোমার নাম করে ফরৌণের সাথে কথা বলতে গিয়েছি, তখন থেকেই তিনি এই লোকদের অসুবিধায় ফেলেছেন, এবং তুমি তোমার প্রজাদের আদৌ উদ্ধার করোনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাকে কেন পাঠাইলে? যে অবধি আমি তোমার নামে কথা কহিতে ফরৌণের কাছে উপস্থিত হইয়াছি, সেই অবধি তিনি এই লোকদের অমঙ্গল করিতেছেন, আর তুমি আপন প্রজাদের উদ্ধার কিছুই কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অবধি আমি তোমার নামে কথা কহিতে ফরৌণের নিকটে উপস্থিত হইয়াছি, সেই অবধি তিনি এই লোকদের অমঙ্গল করিতেছেন, আর তুমি আপন প্রজাদের উদ্ধার কিছুই কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নামে ফরৌণের কাছে কথা বলবার পর থেকেই এই লোকদের উপর বিপদ নেমে এসেছে। কই তুমি তোমার লোকদের রক্ষা করলে? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নামে ফেরাউনের কাছে কথা বলবার পর থেকেই এই লোকদের উপর বিপদ নেমে এসেছে। কই তুমি তোমার বান্দাদের রক্ষা করলে?”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যা বলতে বলেছিলেন আমি সে কথাগুলো বলতেই ফরৌণের কাছে গিয়েছিলাম| অথচ সেই সময় থেকেই ফরৌণ আপনার লোকদের প্রতি অত্যন্ত খারাপ ব্যবহার করছে| এবং আপনি ঐসব লোকদের সাহায্যের জন্য কোনও কিছুই করছেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তোমার নামে কথা বলতে ফরৌণের কাছে গিয়েছি, তখন থেকে তিনি এই লোকেদের অমঙ্গল করছেন, আর তুমি তোমার প্রজাদের কিছুই উদ্ধার করনি।”