Exodus 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের বাদশাহ্ তাঁদেরকে বললেন, ওহে মূসা ও হারুন, তোমরা লোকদেরকে কেন তাদের কাজ থেকে নিবৃত্ত করতে চাও? যাও, তোমরা গিয়ে তোমাদের নির্দিষ্ট কাজ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মিশররাজ বললেন, “ওহে মোশি ও হারোণ, লোকদের কেন তোমরা তাদের কাজকর্ম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছ? তোমাদের কাজে ফিরে যাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসররাজ তাঁহাদিগকে কহিলেন, ওহে মোশি ও হারোণ, তোমরা লোকদিগকে কেন তাহাদের কার্য্য হইতে নিবৃত্ত কর? যাও, তোমাদের ভার বহন কর গিয়া।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর-রাজ তাঁহাদিগকে কহিলেন, ওহে মোশি ও হারোণ, তোমরা লোকদিগকে কেন তাহাদের কার্য হইতে নিবৃত্ত কর? যাও, তোমাদের ভার বহন কর গিয়া।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে মিসরের রাজা তাঁদের বললেন, “মোশি ও হারোণ, তোমরা কাজ থেকে লোকদের মন সরিয়ে দিচ্ছ কেন? যাও, তোমরা কাজে ফিরে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মিসরের বাদশাহ্ তাঁদের বললেন, “মূসা ও হারুন, তোমরা কাজ থেকে লোকদের মন সরিয়ে দিচ্ছ কেন? যাও, তোমরা কাজে ফিরে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর রাজ মোশি ও হারোণকে বললেন, কেন তোমরা এদের কাজ থেকে নিরস্ত করতে চাইছ? যাও, নিজেদের কাজ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তখন মিশরের রাজা তাদের উত্তর দিলেন, “মোশি ও হারোণ, তোমরা কাজের লোকদের বিরক্ত করছ| ওদের কাজ করতে দাও| গিয়ে নিজের কাজে মন দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের রাজা তাঁদেরকে বললেন, “ওহে মোশি ও হারোণ, তোমরা কেন লোকদের কাজ থেকে নিস্তার দাও? তোমাদের কাজে ফিরে যাও।”