Exodus 6:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব লোক নিজ নিজ পিতৃকুলপতি: ইসরাইলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি; এরা রূবেণের গোষ্ঠী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের কুলের নেতা এঁরাই: ইস্রায়েলের প্রথমজাত সন্তান রূবেণের ছেলেরা: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি। এরাই হলেন রূবেণের গোষ্ঠী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল লোক আপন আপন পিতৃকুলের পতি। ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি; ইহারা রূবেণের গোষ্ঠী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল লোক আপন আপন পিতৃকুলপতি: ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি; ইহারা রূবেণের গোষ্ঠী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরাই ছিলেন রূবেণ, শিমিয়োন ও লেবি-গোষ্ঠীর বংশের প্রধান: ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলেরা হল হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি। এঁরা রূবেণের গোষ্ঠীর বংশ-পিতা ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরাই ছিলেন রূবেণ, শিমিয়োন ও লেবি বংশের প্রধান: ইসরাইলের বড় ছেলে রূবেণের ছেলেরা হল হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি। এঁরা রূবেণের গোষ্ঠীর বংশ-পিতা ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত ব্যক্তিরা বিভিন্ন কুল ও গোষ্ঠীর প্রধান। ইসরায়েলের জ্যেষ্ঠপুত্র রুবেণের সন্তান: হনোক, পল্লু, হিষ্‌রোণ ও কর্মি। এরা রুবেণের গোষ্ঠী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয় পরিবারগুলির নেতাদের নাম ক্রমানুসারে এইরূপ: ইস ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল রূবেণ| তার পুত্ররা ছিল: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব লোক নিজের পূর্বপুরুষদের প্রধান ছিলেন। ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলে হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি; এরা রূবেণের গোষ্ঠী।